করোনা গুজব রোধে একাট্টা ৮ টেক জায়ান্ট

১৮ মার্চ, ২০২০ ০৮:২৭  
করোনাভাইরাস বিষয়ক গুজবের প্রচার রোধে একাট্টা হয়েছে ফেসবুক, গুগল, মাইক্রোসফট, টুইটার, লিঙ্কডইন, রেডিট এবং ইউটিউব। গত এক সপ্তাহ ধরে হোয়াইট হাউসের সঙ্গে কয়েক দফা বৈঠকের পর মঙ্গলবার এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, বৈশ্বিক এই দুর্যোগের মুহূর্তে ভুল তথ্য, গুজব এবং কন্সপিরেসি থিওরির প্রবাহ অবস্থাকে আরও নাজুক করে দিতে পারে। তাই সবগুলো সোশ্যাল মিডিয়া এই বিষয়ে একমত হয়েছে যে এমন পোস্ট, বিজ্ঞাপন বা ছবিকে আর উৎসাহ দেওয়া হবে না। অবশ্য ইতিমধ্যেই করোনাভাইরাস সম্পর্কিত বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে গুগল। ভুয়া তথ্যপূর্ণ পোস্টগুলোকে মুছে দিতে শুরু করেছে ফেসবুক। কন্সপিরেসি থিওরি পোস্ট করে এমন অ্যাকাউন্টই ব্লক করে দিচ্ছে টুইটার। ‘ট্রাম্প যুক্তরাষ্ট্রকে লক ডাউন করার জন্য প্রস্তুতি নিচ্ছে’ শীর্ষক একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর এমন কঠোর অবস্থান নিয়েছে এই টেক ৮ টেক জায়ান্ট।